মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে ১৮ জনের করোনা শনাক্ত, রোহিঙ্গা ১

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

বৃহস্পতিবার (২৩ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, বান্দরবান জেলায় ৩ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২ জন ও ১ জন রোহিঙ্গা শরনার্থীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজারে পাওয়া ১৮ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ১ জন, রামু উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ১ জন ও পকুয়া উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩২৪১ জনে পৌঁছেছে। শুক্রবার ২৪ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৫৩২০ জনের।

শেয়ার করুন