মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে ১৫ দাগী অপরাধি আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহর ও শহরের উপকন্ঠের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ দাগী অপরাধিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি দাবি করেন, কক্সবাজার শহর ও শহরের বিভিন্ন উপকন্ঠে অপরাধ নির্মূলে জেলা পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানা কয়েকটি টিম অভিযান চালায়। ওই অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের মাধ্যে একজন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তার কাছ থেকে অত্যাধুনিক ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মো. সেলিম উদ্দিন। অন্যদের বিভিন্ন মামলায় চালান দেয়া হবে।
তিনি আরও বলেন, শহরকে অপরাধমুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন