মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে হাত পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে মোহাম্মদ তারেক(২১) নামে হাত-বাঁধা অবস্থায় ইজিবাইক (টমটম) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবনের বেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তারেক শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে। সে একজন টমটম (ইজিবাইক) চালক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশ) মোহাম্মদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চোখে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার হাত- পা বাঁধা ছিল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

শেয়ার করুন