মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে হাইকিং করতে গিয়ে নিখোঁজ ৪ যুবক উদ্ধার

শেয়ার করুন

 

শাহেদ মিজানঃ

পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন এলাকা দরিয়ানগর পাহাড়ে হাইকিং করতে গিয়ে চার যুবক পথ হারিয়ে নিখোঁজ হয়েছিলো। পরে ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছিলেন। ৯৯৯ এর নির্দেশনা মতে চট্টগ্রাম থেকে বিমান বাহিনীর একটি বিমান ওই চার যুবককে উদ্ধার করেছে।

এই চার যুবক হলেন কক্সবাজার শহরের বাসিন্দা মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল, আবির সাহা।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করে তাদের নিয়ে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেছে বিমানটি। সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন।

উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমানঘাঁটির অধিকনায়ক মামুন কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে একটি বিমান নিয়ে বিমান বাহিনীর একটি দল চার যুবককে উদ্ধার অভিযান যান। নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে তাদের (নিখোঁজ যুবকদের) জামা উড্ডয়ন দিয়ে তাদের সন্ধান পাওয়া যায়।

শেয়ার করুন