মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে হংকংয়ের বিরুদ্ধে বড় জয়ে শুরু বাংলাদেশের

শেয়ার করুন

ইমার্জিং এশিয়া কাপে বড় জয়ে শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে তারা হারালো ৮ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটে গিয়ে সফরকারী হংকং ১২৫ রানে অলআউট হয়। অধিনায়ক মুমিনুল ও সহ অধিনায়ক নাসির হোসেন তিনটি করে উইকেট নেন। মামুলি এ টার্গেট সামনে নিয়ে ৫০ ওভারের ম্যাচে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা। ৪৭ বলে ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ওপেনার সাইফ হাসান। তারসঙ্গে ২৪ রানে অপরাজিত থাকেন নাজমুল হাসান শান্ত। আর মুমিনুল ২১ ও আজমীর আহমেদ ১৫ রানে ইউট হন। ইমার্জিং কাপে ৮ দলের ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হংকং, নেপাল ও পাকিস্তান। আর ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ৩৫.১ ওভারে ১২৫ (বাবর ৩৭, নিজাকাত ২৭, এহসান খান ১৭, কার্টার ১৫; মুমিনুল ৩/১১, নাসির ৩/১৮, রাহাতুল ২/২৬, আবুল হাসান ১/২৯)।
বাংলাদেশ: ১৬.১ ওভারে ১২৬/২ (সাইফ ৫৭*, নাজমুল ২৪*, মুমিনুল ২১, আজমীর ১৫; এহসান ২/৪৮, তানভীর ০/১৭)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাইফ হাসান (বাংলাদেশ)

শেয়ার করুন