মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার সার্কেল কার্যালয়। এতে অংশ নেন নতুন গাড়ি চালানো শেখা ১০০ জন চালক। কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কোন ঘাতক চালক হয়না। ‘কিছু’ চালক ট্রাফিক চিহ্ন না মানা, অতিরিক্ত বোঝাই ও গতি এবং ওভারটেকিং করার কারণে দুর্ঘটনা সৃষ্টি হয়। এসব চালকদের ব্যক্তিগত কোন না কোন সমস্যা রয়েছে। তাই গাড়ি চালানোর সময় সম্পূর্ণভাবে স্বাভাবিক মানষিকতায় থাকতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য নইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ট্রাফিক পুলিশের পরিদর্শক বিনয় কুমার বড়–য়া, বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মো. জামাল উদ্দিন ও পরিদর্শক আরিফুল ইসলাম।
নইমুল হক চৌধুরী বলেন, চালকেরা শুধু মাদক সেবনই করে না অনেকে মাদক পরিবহনও করে। প্রতিমাসে ৩ থেকে ৪টি ট্রাক ইয়াবাসহ আটক হয়। এটি অত্যন্ত নৈতিকতা বর্জিত ও পেশার প্রতি অসম্মানজনক কাজ। চালকদের এই ধরণের অনৈতিক কাজ পরিহার করতে হবে। কারণ ইয়াবার ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, গাড়ি চালানোর সময় অনেক চালক ধুমপান করে। ধুমপান করার সময় তাদের মানসিকতা অন্যদিকে চলে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি চালানোর সময় কোন অবস্থাতেই ধুমপান না করার অনুরোধ জানান তিনি।
বিআরটিএ কার্যালয়ের পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গাড়ি চালানো শিখতে আগ্রহী ১০০ জন ব্যক্তিকে টানা দুইদিন মাঠ পর্যায়ে প্রশিক্ষণ বিআরটিএ কক্সবাজার কার্যালয়। পরে তাদের পরীক্ষা নেওয়া হয়। ওই ১০০ জন চালকই সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তাদেরকে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন