২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

কক্সবাজারে স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ১৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার রেজুখাল বিজ্র এলাকায় এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ কেজি ৬৫৬ গ্রাম ওজনের স্বর্ণ বলে জানায় বিজিবি।
দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. রায়হান বিন ফারুকী (২৬) উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।
৩৪ বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কোটবাজার হতে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের সীটের নিচে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার  আনুমানিক ওজন  ২ কেজি ৬৫৬ গ্রাম। এসময় স্বর্ণের বারগুলোর বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও স্বর্ণের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।