মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে সাংবাদিক লাঞ্ছিত করলেন ছাত্রদল নেতা নয়ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ


পেশাগত দায়িত্ব পালনকালে কক্সবাজার জেলায় কর্মরত পেশাদার সাংবাদিক, দৈনিক সকালের কক্সবাজার ও কক্সবাজার নিউজ ডটকম এর চীফ রিপোর্টার এবং নিউজএইজ এর প্রতিনিনিধি শাহেদ মিজানকে লাঞ্ছিত করেছেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও কয়েকটি নাশকতার মামলার আসামী সাইফুর রহমান নয়ন। রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

লাঞ্ছনার শিকার শাহেদ মিজান জানান, বিকাল থেকে একাদশ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা নির্বাচন কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হলে সেখানে ছবি তুলতে যান শাহেদ মিজান। তিনি মোবাইল দিয়ে ছবি অবস্থায় পেছন থেকে শার্টের কলার ধরে টান দেয় ছাত্রদল নেতা সাইফুর রহমান নয়ন। এসময় শাহেদ মিজান নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও ক্ষিপ্ত হয়ে উঠে নয়ন। একই সাথে অকথ্য গালিও দেন। সময় সহকর্মী সাংবাদিক ছৈয়দ আলম এগিয়ে আসলে তাকেও মন্দভাষায় কথা বলে নয়ন।

এদিকে সাংবাদিক শাহেদ মিজানকে লাঞ্ছনার ঘটনায় কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা তাৎক্ষণিক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং লাঞ্ছনাকারী ছাত্রদল নেতা সাইফুর রহমান নয়নের শাস্তি দাবি করেছেন।

জানা গেছে, উচ্ছৃঙ্খল হিসেবে সাইফুর রহমান নয়নের ব্যাপক বদনাম রয়েছে। দলীয় সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের সাথেও সে প্রায় সময় খারাপ আচরণ করে থাকে। এই কারণে দলের মধ্যে সে কোনোঠাসা। এলাকায় প্রতিবেশীসহ সাধারণ মানুষের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে। এই কারণে এলাকায় তার ব্যাপক বদনাম রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন বলেন, ‘তার বিষয়টা আমার নিয়ন্ত্রণে নেই। এর দায়িত্ব-দায়িত্ব তার উপর। আমরা এর বেশি কিছু বলতে চাচ্ছিনা।

শেয়ার করুন