২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীদের অব্যাহত হুমকী

কক্সবাজার শহরের সাব-মেরিন ক্যাবলস্স্থ চৌধুরী পাড়ায় এক সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীরা অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকীর মুখে পরিবারটি সন্ত্রাসীদের ভয়ে অসহায় দিনযাপন করছে। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস করছে না।
অভিযোগে জানা গেছে, উক্ত এলাকার সুলাল মল্লিক গং এর পৈত্রিক ভাবে প্রাপ্ত সম্পত্তি জবর দখলের আশায় এলাকার কিছু সন্ত্রাসী দল বেঁধেছে। তারা উক্ত পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদের জন্য বেশ’কিছুদিন ধরে নানা ভাবে হুমকী, দমকীসহ হয়রানি করে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে বেশ ক’বার সূরাহা করার চেষ্টাও করা হয়। কিন্তুু সন্ত্রাসীর দল এতই বেপরোয়া যে কারো কথার কর্ণপাত তারা করেন না।
জমির মালিক সুলাল মল্লিক জানান, আমরা বংশ পরিক্রমায় দীর্ঘদিন ধরে বাপ-দাদার ভিটে বাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। নাম প্রকাশ না করার স্বত্ত্বে তিনি বলেন, সন্ত্রাসীরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস করেন না। বাপ-দাদার ভিটে ছেড়ে আমরা যাবো কোথায় ? অসহায় বলে আমাদের উপর এ অত্যাচার, নির্যাতন। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর সশস্ত্র হামলা চালাতে পারে।
এ ব্যাপারে তিনি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।