২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায়

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি জোবাইর

নিজস্ব প্রতিবেদক:

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায় সপ্তম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা। একই সাথে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানার (সদ্য বিদায়ী) মোহাম্মদ জোবাইর সৈয়দ। বুধবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ(সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো.রাসেল পিপিএম-সেবা নির্বাচিত হন। এবং তাঁকে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার। এছাড়া শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছে (সদ্য বিদায়ী) টেকনাফ মডেল থানার মোহাম্মদ জোবাইর সৈয়দ।
বুধবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, এ অর্জন উখিয়া-টেকনাফবাসী। ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সার্বিক সহযোগিতাও কামনা করেন। একই সাথে কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এদিকে উক্ত সভায় পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার, মহেশখালী থানার এসআই অপু দে, চকরিয়া থানার এসআই মহসীন চৌধুরী, টেকনাফ মডেল থানার এসআই মো. মোজহারুল ইসলাম, টেকনাফ মডেল থানার এসআই মো. আব্দুল জলিল, মহেশখালী থানার এএসআই মো. মোনায়েম হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।