মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারে শুরু হলো সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্ট

শেয়ার করুন

কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে। কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

টুর্নামেন্টের প্রধানসমন্বয়ক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইমরুল কায়েসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসাইন, কক্সবাজার ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারন সম্পাদক হাসানুর রশিদ।

এই টুর্ণামেন্টে সাংবাদিকদের নিয়ে গঠিত ৪ টি দল অংশ নিচ্ছে। আগামী শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন