মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার আসামী র‌্যাবের সাথে ‘বন্দুক যুদ্ধে’ নিহত

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী সেলিম র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় র‌্যাবের সাথে গোলাগুলির ঘটনায় সে মারা যায় বলে জানিয়েছেন র‌্যাব। কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানিয়েছেন, কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে মোহাম্মদ সেলিম (২২) বিমান বন্দর গেইট এলাকাস্থ নতুন ফিশারি ঘাট এলাকার ৩ বছরের একটি শিশু কন্যাকে চলতি বছরের ২৩ আগস্ট ধর্ষণ করে পালিয়ে যায়। ওই মামলায় সে একমাত্র আসামী। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য অভিযানে নামে র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিম সহ ৩/৫জন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে সেলিমের মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

শেয়ার করুন