মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে লকডাউন চলাবস্থায় সকল ব্যাংক বন্ধ থাকবে

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : করোনা ভাইরাস জনিত লকডাউন চলাবস্থায় কক্সবাজারের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ থাকবে। বৃহস্পতিবার ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সাইট সুপারভিশন শাখার উপমহাব্যাবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ১১ নম্বর সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারের ৪র্থ নাম্বর ক্রমিকে বলা হয়েছে, “সরকার/স্থানীয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন (Lockdown) এলাকার ব্যাংক শাখা সমুহ বন্ধ থাকবে।”

এ বিষয়ে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল) কক্সবাজার শাখার সিনিয়র অফিসার হাসান মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশের সকল তফশিলী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রনাধীন। তাই কক্সবাজারে লকডাউন চলাবস্থায় বাংলাদেশ ব্যাংকের ৯ এপ্রিল জারীকৃত সার্কুলার অনুসারে কক্সবাজারে তাদের ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন গত ৮ এপ্রিল ৪৫ নম্বর স্মারকমূলে এক গণবিজ্ঞপ্তি জারি করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষনা করেন।

শেয়ার করুন