মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কক্সবাজারে যৌন হয়রানি নির্মূলকরণে মতবিনিময়

শেয়ার করুন

Cox pic-(1)
যৌন হয়রানি নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তুলার লক্ষে কক্সবাজার জেলার বিভিন্ন স্থরের লোকদের সাথে মতবিনিময় করেছে বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক। মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসুচির আওতায় সোমবার (৩০মার্চ) সকাল সাড়ে দশটায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম শাহ হাবিবুর রহমান হাকিম। তিনি বলেছেন, যৌন হয়রানী নির্মূলে ধর্মীয় অনুশাসন মেনে চলার কোন বিকল্প নেই। পরিবার থেকেই সন্তানদের নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। অন্যথায় সমাজ থেকে যৌন হয়রানী দূর করা সম্ভব নয়। এ সময় তিনি সমাজের সকল স্থরে যৌন হয়রানীর বিষয়ে সচেতনতা তৈরীতে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
ব্র্যাকের মেজনিন কর্মসুচির কেন্দ্রীয় ব্যবস্থাপক সারা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, সহকারী পুলিশ সুপার রাকিবুল হক রাসেল, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা খাতুন, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হেলেনাজ তাহেরা ও সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দি।
অনুষ্ঠানে মেজনিন কর্মসুচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ঝর্ণা রানী দাশ ও সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানাসহ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন