মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে যৌথ অভিযান: নিষিদ্ধ জাল ও মাছ জব্দ

শেয়ার করুন

আতিকুর রহমান মানিকঃ কক্সবাজারে যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও অবৈধভাবে আহরিত মাছ জব্দ করা হয়েছে। জেলা  প্রশাসন ও কক্সবাজার মৎস্য অধিদপ্তরেরর কর্মকর্তারা যৌথভাবে মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
জেলা মৎস্য অধিদপ্তরীয় সূত্র জানান, চলমান মা-ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগর ও সমুদ্র চ্যানেলের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে যৌথ অভিযান শুরু হয়। মহেশখালী চ্যানেলের পূর্ব পার্শ্বস্হ (সদরের) পোকখালী ও গোমাতলী উপকূল থেকে এসময় আনুমানিক দুই হাজার দুইশ মিটার দৈর্ঘের ১৭ টি চরজাল ও অবৈধভাবে আহরিত ৫০ কেজি মাছ জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন। পরে  জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীমের উপস্হিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় ও মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফজলুর রহমানের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও কক্সবাজারস্হ ৯ অানসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

শেয়ার করুন