মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

download

 কক্সবাজার সদরে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা ১২টায় ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাক আহমদ (৪০) ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার নুর আহমদের ছেলে।

নিহত যুবকের চাচা ইউছুপ আলী জানান, মোস্তাক আহমদকে চার-পাঁচজন দুর্বৃত্ত মারধর করছে এমন খবর পেয়ে তিনি সহ আত্মীয়স্বজনরা তাৎক্ষণিক আনোয়ারা বাজারে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে নিহত মোস্তাক আহমদের মালিকানাধীন দোকান সংক্রান্ত বিষয়ে ঝগড়া বিবাদ হয়। এরপর থেকে তাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদর্শন করত ওই দুর্বৃত্তরা। ঘটনার কয়েকদিন আগে যে দুর্বৃত্তদের সঙ্গে ঝগড়া হয়েছে তারাই আমার ভাতিজাকে হত্যা করেছে। ঘটনাটি বাজারে জনসম্মুখে ঘটেছে এবং প্রত্যক্ষদর্শী লোকজন গুলিবর্ষণ ও কুপিয়ে মোস্তাককে হামলা করেছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম  জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন