২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে যাত্রা করল কুরআনে হাফেজ তৈরির প্রতিষ্টান ‘দারুল আরকম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা’

Darul Arkom PICTURE 18.05.2015
কক্সবাজার শহরের কস্তুরাঘাট বদরমোকাম মসজিদ এলাকার কাছে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করেছে কোরআনে হাফেজ তৈরীর প্রতিষ্ঠান ‘দারুল আরকম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা’। অভিজ্ঞ কোরআনে হাফেজ ও ক্বারীদের নিয়ে মাত্র ১০ জন ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার তত্বাবধানে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
সোমবার বাদে জোহর এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে জানানো হয়, সৌদিআরবসহ বিভিন্ন দেশের স্বনামধন্য হেফজখানার অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্টানটি পরিচালনা করা হবে।
এই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ তৈয়ব। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি সোলাইমান কাশেমী, কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক মাওলানা নুরুল মোস্তফা, মুফতি হুমায়ুন কবির খালভী।
এই উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিতদের মধ্যে আরও ছিলেন, মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ, মাওলানা ক্বারী সাইফুল্লাহ, মাওলানা খালেদ সাইফী, মাওলানা শামশুল আলম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন প্রমুখ। এছাড়াও সরকারি পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরাও এই অনুষ্টানে অংশগ্রহণ করেন।
এই প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কস্তুরাঘাটের বদরমোকাম জামে মসজিদ সংলগ্ন ফয়সাল টাওয়ারের ৮ম তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়েছিল।
পরে উপস্থিত অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।