মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শেয়ার করুন

IMG_8566

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দীপ্ত শপথে উৎসাহ উদ্দিপনা নিয়ে কক্সবাজারে বৃহষ্পতিবার ৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ দিনের স্মরণে সকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এ ছাড়াও দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

সন্ধ্যায় এক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

এ দিকে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্টানে সবচেয়ে আকর্ষণীয় ছিল কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ‘বাংলাদেশের সংষ্কৃতি ও স্বাধীনতা’ শীর্ষক ডিসপ্লেটি।

এ অনুষ্টানের মাধ্যমেই বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।

এ ছাড়াও বৃহষ্পতিবারের স্বাধীনতা দিবসের অনুষ্টানে জব্বারিয়া একাডেমী ৩ টি ইভেন্টে প্রথম ও একটিতে দ্বিতীয় স্থান অর্জন করে।

স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি বিশিস্ট শিক্ষাবিদ এম,এম সিরাজুল ইসলাম জানান-‘এবারের স্বাধীনতা দিবসের অনুষ্টানে স্কুলের  ২৫২ জন শিক্ষার্থী ‘বাংলাদেশের সংষ্কৃতি ও স্বাধীনতা’ শীর্ষক ডিসপ্লে ইভেন্টে অংশ নিয়ে দেশ ও জাতির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেছে।

আগামী প্রজন্ম যাতে এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার লালিত স্মৃতি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ফুটিয়ে তুলে সেজন্যই আমরা প্রতিবারই এরকম দেশ ও জাতি গঠনমূলক ডিসপ্লে প্রদর্শনের চেষ্টা করে থাকি।’

শেয়ার করুন