মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে বিশ্ব পানি দিবস উদ্যাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে বিশ্ব পানি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে কক্সবাজার পরিবেশ, মানবাধিকার ও উন্নয়ন ফোরাম। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘কাউকে পেছনে ফেলে নয়’।

২২ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এতে প্রথমে শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শন হয়। পরে ফোরামের প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও এ এইচ এম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ আবুল মন্জুর, বাংলাদেশ বেতারের কর্মকর্তা মুসলেহ উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার।

এসময় শিক্ষার্থীদের পক্ষে পানি নিয়ে কথা বলেন তাসনিম তাসনিয়া তানহা, শবনম মোস্তাক প্রমুখ। এসময় আলোচকরা পানি, পানির দূষণ, পানির দুষাপ্রাপ্যতা, নিরাপদ পানি ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।

ফোরামের পরিচালক (সমন্বয়) আব্দুল মান্নান রানা’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী পরিচালক (তদন্ত ও পরিদর্শন) রমজান আলী। বক্তব্য রাখেন পরিচালক (প্রোগ্রাম) রুহল আমিন, সম্পাদক (দুর্নীতি ও মাদক) আরমান কাদের, সহকারী সম্পাদক (জীববৈচিত্র্য ও প্রকৃতি) জানে আলম শাকিল, সদস্য নুরুল আবছার ও বাহার উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন