মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
পর্যটন নগরী কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এছাড়াও আলাদা আলাদা সেশনে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক রাহনুমা সালাম খান,‌ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশিদ, ইউএনডিপির সাসটেইনেবল সলিউশনস টু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার মনজুরুল হক,
ওয়েস্ট কনসার্ন এর নির্বাহী পরিচালক আবু হাসনাত মোঃ মাকসুদ সিনহা, ভিসকম বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক মারুফ কবির, আইইউসিএন বাংলাদেশ এর  কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, গার্বেজম্যান লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, টুয়াক সাধারণ সম্পাদক একেএম মুনিবুর রহমান টিটু ও টুয়াক নেতা তৌহিদুল ইসলাম তোহাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
কর্মশালার সমন্বয়ক এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
কর্মশালায় অংশ গ্রহণকারী সকলের পরামর্শক্রমে কক্সবাজারের “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” নিয়ে বেশ কিছু সমস্যা এবং সম্ভাবনা সনাক্ত করা হয়।

শেয়ার করুন