১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে বরফকল ও ফিশিংবোট মালিককে জরিমানা, তিন লক্ষ মিটার জাল জব্দ

20161027_114433
কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বরফকল ও ফিশিংবোটমালিক  থেকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে তিন লক্ষ মিটার নিষিদ্ধ চরজাল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও আনসার ফোর্স ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে গৃহীত চলমান কর্মসূচীর আওতায় উপরোক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় খুরুস্কুল ব্রীজ সংলগ্ন মাঝের ঘাট এলাকায় কয়েকটি বরফকলে তল্লাশী করা হয়। এসময় জনৈক সবুর সওদাগরের মালিকানাধীন জোনাকী বরফকল থেকে ফিশিংবোটে বরফ লোড করা অবস্হায় হাতেনাতে ১টি বোট আটক করা হয়। নিষিদ্ধকালীন সময়ে বরফ উৎপাদন ও বিক্রির অপরাধে জোনাকী বরফকল কর্তৃপক্ষকে ৬ হাজার টাকা ও আইন অমান্য করে সাগরে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতির অপরাধে বোট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জোনাকী বরফকল সংলগ্ন জেটির আশপাশে তল্লাশী চালিয়ে বরফভর্তি আরো ৭টি বোটের বরফ নষ্ট করে দেয়া হয়। এরপর বাঁকখালী নদীর খুরুস্কুল ব্রীজপয়েন্ট থেকে নুনিয়াছড়া ফিশারীঘাট এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক তিন লক্ষ মিটার অবৈধ চরজাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাল বিকালে ফিশারীঘাটের বিপরীতে বাঁকখালীর চরে পুড়িয়ে নষ্ট করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও কক্সসবাজারস্হ ৯ অানসার ব্যাটালিয়ন ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, সরকারগৃহীত মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।