মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে প্রবল বর্ষনে পানিবন্দি পরিবারের মাঝে কাউন্সিলর পাখির খাবার বিতরণ

শেয়ার করুন

খাবার বিতরনে ব্যাস্ত কাউন্সিলর পাখি

কনক বড়ুয়া, কক্সবাজারঃ

কক্সবাজার জেলা প্রশাসকের সহযোগিতায় এবং পৌর মেয়র মুজিবুর রহমান এর প্রচেষ্টায় কক্সবাজারের সদর উপজেলায় গত ৪ দিন যাবত টানা বর্ষনে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন কক্সবাজার পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনা আক্তার পাখি।

১৯ জুন শুক্রবার সকাল ১১ টা থেকে পৌরসভার পানিবন্দি এলাকা নুনিয়ার ছড়া, পানিরকুপ পাড়ার ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে রান্না করা খিচুড়ি বিতরন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবক ঠিম আজিম, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক হিমু, মানিক সহ প্রমুখ।

বিতরণ শেষে কাউন্সিলর শাহিনা আক্তার পাখির সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো আমার নেশা। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। তারমধ্যে টানা ৪দিন যাবত টানা বর্ষনে পানিবন্দী হয়ে পড়েছে পৌরসভার এই মানুষগুলো। পানিতে ভরে গেছে তাদের রান্নাঘর থেকে শুরু করে থাকার বাসস্থল। মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। ফলে এই মধ্যবিত্ত অসহায় পরিবারগুলোর জন্য প্রবল বৃষ্টির দিনে তাদের ঘরের দরজার সামনে গিয়ে রান্না করা খিচুড়ি খাবার বিতরন করেছি। এবং সকলকে এভাবে তাদের দুঃখ দুর্দশার দিনে পাশে দাড়ানোর আহবান করেন।

শেয়ার করুন