১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কোরবান আলী (২৫) নামে হত্যা মামলার আসামি নিহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে খুরুস্কুল ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ সময় এসআইসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় একটি এলজি বন্দুকসহ তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহত কোরবান কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী এবং অস্ত্র ও পর্যটক হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোয়েন্দা পুলিশের একটি টহল দল অভিযানে যান। এ সময় পুলিশের একটি দল খুরুস্কুল ব্রিজের একটু উত্তরে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কোরবান আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। পরে পুলিশ জানতে পারে নিহত কোরবান শহরের একজন চিহ্নিত ছিনতাইকারী এবং অস্ত্র ও পর্যটক হত্যা মামলার আসামি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।