১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের পেকুয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ যাত্রী।

সোমবার দুপুর আড়াইটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আঞ্চলিক সড়কের নন্দীরপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নের সিকদারপাড়ার আমিনুল কবির (২৮), কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মো. আক্কাস (৩৫), দিদারুল ইসলাম (২৮) ও পেকুয়ার মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজিচালক আবু তালেব (৩৮)।

আহতরা হলেন- নিহত আক্কাসের মেয়ে সোনিয়া আক্তার (১৬) ও কুতুবদিয়ার বড়ঘোপ মগডেইল এলাকার নেজাম উদ্দিন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে ৫ যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল একটি অটোরিকশা। সড়কের নন্দীরপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত চার যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যান। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।