মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে পাহাড় কেটে বনভূমি দখল

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডে কক্সবাজার সরকারি কলেজের পেছনে ডাম্প ট্রাক নিয়ে পাহাড় কেটে বনভূমি দখল করার ঘটনা ঘটেছে। একটি ভূমিদস্যু চক্র গত কয়েক মাস ধরে বনের পাহাড় ও গাছ কেটে আনুমানিক এক একরের মতো জায়গা দখল করে।
এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় রিয়াজ উদ্দিন, আমিন ও জাফর পাহাড়ের গাছ ও পাহাড় কেটে বনভূমি দখলের সাথে জড়িত। এর মধ্যে আমিনের মালিকানাধীন দুটি ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হচ্ছে। মৃত আবদুল হকের পুত্র রিয়াজ ও আমিন পাহাড় কেটে মাটিও বিক্রি করেন। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে কিছু নির্মাণ সামগ্রী জব্দ করলেও দখলদাররা ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড বন বিটের বিট কর্মকর্তা সোহেল হোসেন বলেন, পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কিছু নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে পাহাড় কেটে সরকারি জায়গা দখলের ঘটনা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান। তবে ওই সময় কাউকে পাওয়া যায়নি। পাহাড় কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. জিল্লুর রহমান।

শেয়ার করুন