মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু

শেয়ার করুন

কক্সবাজার শহরে পাহাড় ধসে ইয়াসিন আরাফাত (২২) নামে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (২৭ জুন ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, পাহাড় ধসে নিহত যুবক ইয়াসিন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে তিনি তার বাবা-মাকে নিয়ে শহরের পাহাড়তলী ইসলামপুরের একটি ভাড়া করা বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
স্থানীয় নুরুল হোসাইন বলেন, গত ৪ মাস আগে সদরের সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান পাহাড় কাটার খবরে ওই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারপরও পাহাড় কাটা বন্ধ হয়নি। রাতের অন্ধকারে রোহিঙ্গা শ্রমিকরা পাহাড় কাটে।

শেয়ার করুন