২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজারে নিরাপদ সড়কের দাবিতে সিইএইচআরডিএফ এর প্রচারাভিযান

প্রেস বিজ্ঞপ্তিঃ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে সিইএইচআরডিএফ বাংলাদেশ প্রচারাভিযানে নেমেছে আজ।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রচারাভিযানে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফ এর নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও পরিচালক(আন্তর্জাতিক) মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ পরিবারের পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন, পরিচালক(ফোরাম ও সমন্বয়) আব্দুল মান্নান রানা, সহযোগী পরিচালক(রিসোর্স ও টিম) শাহ আবু বক্কর, জীবনতরী সমন্বয়ক আরমান কাদের।

সহকারী পরিচালক (তদন্ত ও পরিদর্শন) রমজান আলী’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সোশ্যাল এফেয়ার্স ও নিরাপত্তা) মিজানুল ইসলাম পারভেজ, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আরিফ হাসান, আইন ও বিচার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নদী ও সমুদ্র সম্পদ সম্পাদক নুরুল আবছার, দুর্নীতি ও মাদক সম্পাদক মোহাম্মদ শাহীন, রামু ফোরাম সমন্বয়ক মোরশেদ আলম, ব্যবস্থাপক রেজাউল করিম, মাইনরিটি ফোরাম সমন্বয়ক চন্দন কান্তি দে, ব্যবস্থাপক সাগর দে, সহ-সমন্বয়ক(সংগঠন) রুবেল দাশ, সহ-সমন্বয়ক(অর্থ) হিমেল দাশ, স্টুডেন্ট ফোরামের উন্নয়ন সেক্রেটারি রিদুয়ানুল হক, সদস্যা জেসমিন আকতার, জীবনতরী সদস্যা আশরাফুল জান্নাত, হুমায়রা ইয়াসমিন, সুলতানা সিদ্দীকা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ সরকারের প্রতি বিদ্যমান সড়ক আইন সমূহ যথাযথ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান। বক্তারা বলেন ,সড়ক নিরাপত্তায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসা উচিত। চালক, শ্রমিক, পথচারী সবার সহযোগিতা সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।