১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থায় র‍্যাবের ৪ টিম

ইমাম খাইরঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এর ঘটনার রেশ ধরে কক্সবাজারে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শহরের বিভিন্ন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব।
অনাখাঙ্কিত ঘটনা এড়াতে গির্জা সমূহের নিরাপত্তা ব্যবস্থায় আলাদা জোর দিচ্ছে তারা। পাশাপাশি কক্সবাজারে অবস্থানরত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সাথে মুসলিমদের সুসম্পর্ক ধরে রাখার জন্য সম্প্রীতির প্রচারনা চালানো হচ্ছে। নজর রেখেছে এনজিও সংস্থার কর্মকর্তাদের প্রতি। এ পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 
স্থানীয়দের ভাষ্যমতে, র‍্যাবের টহল দল প্রতিদিন কক্সবাজারের চার্চ গুলোতে টহলের পাশাপাশি নিরাপত্তা চার্চের আশপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে। এছাড়াও চার্চের আশপাশে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ে ভেতর সম্প্রীতি বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে র‍্যাব।
র‍্যাবের কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মেহেদি হাসান জানান, কক্সবাজারে চার্চ গুলোর নিরাপত্তায় ১জন অফিসারের নেতৃত্বে বর্তমানে ৪ টি টহল দল কক্সবাজারের সায়মন রোড ও ঘোনার পাড়ায় চার্চের নিরাপত্তায় টহল জোরদার করেছে।
পাশাপাশি কক্সবাজারে অবস্থানরত বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা ও পর্যটকদের নিরাপত্তা জোরদারে পর্যটন এলাকায়ও টহল বৃদ্ধি করেছে র‍্যাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।