মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে দুই ভারতীয় নারী পাচারকারী আটক

শেয়ার করুন

arrest-md20150630203027

ভারতীয় ২ নারী পাচাকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের সদস্যরা। রোববার বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরতলীয় লিংকরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কবল থেকে পাচার হতে যাওয়া ২ নারীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, ভারতের দিল্লি জেলার শক্কপুর থানার লক্ষèীনগর এলাকার অতুল হালদারের মেয়ে পূজা হালদার (১৮) ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ড্রলি এলাকার অনিল মোহন্তের মেয়ে লক্ষèী মোহান্ত (৬০)।
রোববার সন্ধ্যা ৬টায় র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্পের কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ২ নারী পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কবল থেকে উখিয়ার কুতুপালং এলাকার শামসুল আলমের স্ত্রী রাশেদা (২৮) ও একই এলাকার এজাহার হোসেনের স্ত্রী জেসমিনকে (২২) উদ্ধার করা হয়।
কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করে ২ পাচারকারী। এরপর তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সোজা টেকনাফে চলে আসে। সেখানে তারা তিন দিন অবস্থান করে। এরপর দালালের মাধ্যমে উখিয়া থেকে ২ নারীকে নিয়ে তারা ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়।
উদ্ধার হওয়া ২ নারী জানান, ভারতের দিল্লিতে একটি ফ্যাক্টরিতে মাসে ৪০ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার কথা বলে তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। কুতুপালং ক্যাম্পের রাজ্জাক নামে এক ব্যক্তি তাদেরকে পাচারকারীদের হাতে তুলে দেন।
আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন