মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে দুই পক্ষে সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ১০

শেয়ার করুন

CoxsBazar_District_Map_Banglades
কক্সবাজারের মহেশখালীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে রিদোয়ান (৩৩) নামে এক সন্ত্রাসী গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ক্রাইমজোন খ্যাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার চিহ্নিত ও আলোচিত দুটি সন্ত্রাসী গ্রুপ নোনাছড়ি পূর্ব গুধারপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ উল­াহ গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল।

বুধবার রাত ১১টায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন নোনাছড়ি বাজারের উত্তর পাশে সফি মার্কেটের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এসময় প্রতিপক্ষ মোহাম্মদ উল­াহ গ্রুপের স্বশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে দুুগ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গোলাগুলিতে মোহাম্মদ আলী গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসী উত্তর ঝাপুয়া পাহাড়তলী গ্রামের আকতার হোছনের ছেলে রিদোয়ান (৩৩) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া মোহাম্মদ উল­াহ গ্রুপের রমজান আলী নামের আরেক সন্ত্রাসীকেও মুমূর্ষ অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত পৌনে ১টায় বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দু’সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

শেয়ার করুন