মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে ঝড়ো হাওয়ায় ১৪ ফিশিং ট্রলারডুবি

শেয়ার করুন

images

কক্সবাজারে ঝড়ো হাওয়ার কবলে পড়ে অন্ততঃ ১৪টি ফিশিং ট্রলার ডুবে গেছে। ২৪ মে সকাল ৯ টায় আচমকা শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বাতাসের ফলে সৃষ্ট প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে এসব বোট দূর্ঘটনার শিকার হয়।
ক্ষতিগ্রস্থ মাঝি-মাল্লা ও মালিকরা জানান, রবিবার সকালে হঠাৎ বজ্রপাতসহ দমকা বাতাস বইতে শুরু করলে সাগর উত্তাল হয়ে উঠে। এসময় বাঁকখালী মোহনাস্থ সাগর চ্যানেলে চলাচলরত ১৪টি ফিশিং বোট উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। তবে উপকূল কাছাকাছি হওয়ায় মাঝি-মাল্লারা সবাই সাতরে তীরে উঠতে সক্ষম হয়। ফলে কোন প্রাণ হানি ঘটেনি।
এ বিষয়ে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ জানান, বোট দূর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ও একটানা বিকাল ৫টা পর্যন্ত চেষ্টার পর ১২টি বোট টেনে উপকূলে ভিড়াতে সক্ষম হয়। উদ্ধার হওয়া বোটগুলো মালিকরদের নিকট হস্তান্তর করা হয়েছে ।
জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বোট দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব বোট মালিক সমিতির আওতাভুক্ত নয়।

শেয়ার করুন