১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২ | ২৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

তীব্র তাপপ্রবাহ

কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ

জলবায়ু পরিবর্তন জনিত কারনে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কক্সবাজার থেকে সবুজায়ন সৃষ্টির লক্ষ্যে ‘কক্সবাজার জেলা ছাত্রলীগের  উদ্যোগে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলা ছাত্রলীগের আওতাধীন স্ব স্ব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে। তার আলোকে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি -সাধারণ সম্পাদকের সাক্ষরিত দেয়া নির্দেশনায় ৫ টি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে বলা হয়েছে। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার ও প্রতিটি কলেজ ইউনিট পাঁচশত এবং অন্যান্য সকল ইউনিট দুই শত বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। বৃক্ষরোপণের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে। শুষ্ক মৌসুমে নিয়মিত পানি দিতে হবে ও পরিচর্যা করতে বলা হয়েছে।
জেলা ছাত্রলীগের মহতি উদ্যোগকে স্বাগতম জানিয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও)  মো. সারওয়ার আলম বলেন, দেশে বিভিন্ন ক্রান্তিলগ্নে ছাত্রসংগঠন গুলো এগিয়ে আসে। তার আলোকে তীব্র তাপপ্রবাহে ‘বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ নজির সৃষ্টি করেছে। সে জন্য তাঁদের সাধুবাদ জানায়। তবে এই মুহুর্তে গাছের চারা বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত পানি, ব্যাপক পরিচর্যা করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।