২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

কক্সবাজারে চালু হচ্ছে বিআরটিসি’র ট্যুরিস্ট বাস

কক্সবাজারে আগত পর্যটকদের চলাচলের সুবিধার্থে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করণে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আধুনিক এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে ৫৬ টি আসন, আরেকটিতে ৭৫ টি আসন। সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে। যার মূল্য খোলা ছাদে অর্থাৎ আপার ডেকে ৭০০ টাকা আর নীচ তলায় অর্থাৎ লোয়ার ডেকে ৬০০ টাকা।
অনুষ্ঠানে ট্যুরিস্ট বাস গুলো পর্যটক এবং স্থানীয় সহ সর্বস্তরের মানুষের পরিবহন সেবায় নিয়োজিত থাকবে জানানো হয়। কক্সবাজারের পর্যটন উন্নয়ন সহায়ক বাস গুলো প্রদান করায় বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।