২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে কউকের আরও ১৮ ভবনের নকশা অনুমোদন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৭ টি ভবন নির্মাণের নকশা উপস্থাপন শেষে বিস্তারিত বিচার-বিশ্লেষণ করে আরও ১৮ টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার কউক সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নকশার অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ২৭টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১৮টি ইমারতের নকশা অনুমোদিত হয়। তন্মধ্যে ১০ টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ৯টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধন পূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মান করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তাই এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।