মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার; কিশোরসহ আটক দুই

শেয়ার করুন

কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরসহ দুইজনকে আটক করেছে নবগঠিত র‌্যাব-১৫ এর সদস্যরা। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে রামু অস্থায়ী র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা গেছে, শহরের ৫ নং ওয়ার্ড তারাবনিয়ার ছড়া এলাকার হাজী দানু আলমের বাড়ির নিচতলা টিনশেড বাড়ির বারান্দায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সময় র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত বসতবাড়ীতে অভিযান চালিয়ে টেকনাফ লেদার মৃত আবুল সামা’র ছেলে মো. রবিউল আলম ও এক কিশোরকে হাতে নাতে আটক করে। এসময় একজন পালিয়েও যায়। পলাতক আসামী কক্সবাজার ঝিলংজা এলাকার দীন মোহাম্মদ নাম একব্যক্তি বলে ধৃত আসামীদের নিকট তথ্য পাওয়া গেছে। পরে ধৃত আাসমীদের হাতে থাকা সাদা রংয়ের দুইটি বাজারের ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নব গঠিত র‌্যাব ১৫ এর পরিচালক (মিডিয়া) হাসান মামুন জানিয়েছেন, আটক আসামী এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে সদর থানায় হস্তান্তর করা হবে জানান। এছাড়া পলাতক আসামীকে আটকের চেষ্টাও চলছে। স: আলো

শেয়ার করুন