৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বানিজ্যিক এলাকা বাজারঘাটায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এক টন পলিথিন জব্দ এবং অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। এতে  নেতৃত্ব দেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মতে, পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় চারটি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা হওয়া চার ব্যবসায়ী হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক  মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ এবং সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন। অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।