মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

শেয়ার করুন


ইমাম খাইর, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে দুই দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই.এল.ও)’র সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ মোহনা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরীজ।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কক্সবাজার একটি অপার সম্ভাবনার পর্যটন শহর। এখানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সঠিক দিকনির্দেশনা পেলে তারাও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক, ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার ইনচার্জ এন্ড এফএপিভিপি মোহাম্মদ আফছার উদ্দীন, কক্সবাজার ইশপের স্বত্বাধিকারী লিটন দেব নাথ, নারী উদ্যোক্তা রুমা আক্তার।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, আমরা জেলায় দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, একজন উদ্যোক্তা আর্থিক এবং অন্যান্য সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের প্রচলিত দাপ্তরিক নিয়মাবলি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, পণ্যের মোড়ক, বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রচলিত সুযোগ-সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকতাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় তাদের অবহিত করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অনলাইন ব্যবসায়ি এবং স্থানীয় নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন