মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

কক্সবাজারে আসছেন চরমোনাই পীর

শেয়ার করুন

এম.কলিম উল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক মাহফিলে যোগ দিতে কক্সবাজারে আসছেন।

আগামীকাল ১১ মে (বুধবার) অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ প্রধান অতিথি ও সাংগঠনিক সফরে কক্সবাজার আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সদর আলহাজ্ব বদিউল আলম।

ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। এছাড়া খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকাল ৩ টায় আরম্ভ হয়ে রাত ১১ টায় শেষ হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

পীর সাহেব চরমোনাই আগমনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা ও সহযোগী সংগঠন বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছেন ও প্রোগ্রাম সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শোয়াইব।

প্রোগ্রাম সফল করতে সংগঠনের জেলা উপজেলার সকল দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

শেয়ার করুন