মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে আন্তর্জাতিক কবিতা মেলা শুরু বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ-বিদেশের কবিরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বের দীর্ঘতম দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ-বিদেশের কবিরা। কবিরা বলেছেন, সংঘাত-হানা-হানির দুনিয়া নয় একটি শান্তিময় পৃথিবী বিনিমার্ণে পথে যাত্রা দিতে হবে। আর সেই যাত্রা দেয়া
শুরু করেছে কবিরা।

কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ প্রথম দিন কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে দেয়া হয় এমন ঘোষণা। মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে “শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই” শ্লোগানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে।

কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণা পত্র পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক।
কবিতার শপথ বাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সংগীত দলের গানে গানে জানানো হয় শান্তির প্রার্থনা।

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা।

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মহেশখালী আদিনাথ পাহাড়, বধ্যভ‚মি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে। বিকেলে দেশ-বিদেশের কবিতা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীতে ফিরলে শুরু হবে প্রথম দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবারের মেলায় ৪০ জন বিদেশী কবি সহ ২ শত কবি অংশ নিচ্ছেন। পহেলা জানুয়ারি শেষ হবে এ মেলা।

শেয়ার করুন