মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে অস্ত্রসহ একজন গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আবুল কালাম রনি (৩২) নামের  একজন গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি মৃত আলতাজ মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার ডিউটি করার সময় উপ- পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কক্সবাজার সদর থানাধীন২ নং ভারুয়াখালী ইউপিতে অবস্থানকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে  কক্সবাজার সদর মডেল থানাধীন ২ নং ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম সিকদার পাড়াস্থ জাহাঙ্গীর আলম(৪৩) ও ধৃত আসামী আবুল কালাম রনি(৩২) ভাতৃদ্বয়ের সংযুক্ত বসতবাড়ির দক্ষিণাংশে ধৃত আসামী আবুল কালাম রনি(৩২)এর শয়নকক্ষে তল্লাশী চালায়। ওই সময় আবুল কালাম রনি(৩২) এর দেখানো মতে শয়ন কক্ষের বিছানার বালিশের নিচে থেকে  একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ,একটি রামদা,একটি ছুরি, একটি লাল ও কালো টেপ দ্বারা মোড়ানো লোহার রড, উদ্ধার করা হয়।
পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন