মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকানে ২৪ হাজার জরিমানা ও ১জনের সাজা

শেয়ার করুন

আরফাতুল মজিদঃ কক্সবাজার শহরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ১০টি দোকানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে ৭ দিনের সাজাও দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের নুনিয়ারছড়া এলাকা কক্স ট্রেডলিংকের কপিল উদ্দিনকে ৫ হাজার, আঁখি স্টোরের সুজিত মল্লিককে ২ হাজার, মেসার্স চিশতী এন্টারপ্রাইজের ছৈয়দ আলমকে দোকানে ২ হাজার, শাহ টেডার্সের মো. ফয়সালকে ২ হাজার, আবু স্টোরের সাহেদকে ২ হাজার, বাহারছড়া এলাকার ইমন এন্টারপ্রাইজের মেননকে ২ হাজার, আবু হাসনাত এন্ড বাদ্রার্সের শেখ কামালকে ২ হাজার, কাজল এন্টারপ্রাইজের কাজলকে ২ হাজার ও কপিল এন্টারপ্রাইজের কপিল উদ্দিনকে ৫ হাজার টাকাসহ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ফিশারীঘাট এলাকায় অসৌজনমূলক আচারণ করার দায়ের এরা এন্টারপ্রাইজের কুতুব নামে একব্যক্তিকে এক সপ্তাহের সাজা দেয়া হয়। তিনি বিকাশের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন বলেন, এসব গ্যাস সিলিন্ডারের দোকানে কোনো বিস্ফোরক, ডিসিং, পরিবেশ, সিভিল সার্জন ও জেলা প্রশাসনের অনমুতি বা লাইসেন্স নেই। এছাড়া মুরগির দোকান, বিকাশের দোকান ও মুদির দোকানে ঝুঁকিপূর্ণভাবে এসব ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। তিনি বলেন, এখন অল্প জরিমানা করে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আরো বড় অভিযান চালিয়ে সব অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ করে দেয়া হবে।

শেয়ার করুন