মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

কক্সবাজারে অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

শেয়ার করুন

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী সড়ক এবং আশপাশের পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার তারেকুল ইসলাম ওরফে গজাইল্যার তারেক (২৪) কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়ার বেলাল হোসেনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দানকারী বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু মুছা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তারেক দুর্ধর্ষ আনোয়ার ওরফে আইন্যা বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রামু, কক্সবাজার সদর ও নাইক্ষ্যংছডি থানায় ডাকাতি ও অপহরণ মিলিয়ে ডজনেরও বেশি মামলা রয়েছে।

তিনি জানান, আটকের পর তার বাহিনীর সিরিজ অপহরণের তথ্য স্বীকার করেছেন তারেক। ঈদগড় বাইশারী সড়কে অপহরণ, রামুর গর্জনিয়ায় ডাকাতিসহ রাবার বাগানে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথাও অপকটে স্বীকার করেছেন তিনি।

জিজ্ঞাসাবাদে তারেক জানান, সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের ঈদগাঁও গজালিয়ায় বসতবাড়ি ডাকাতির পর ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

রাতে গ্রেফতার তারেককে নিয়ে অস্ত্র উদ্ধার ও অপহরণকারীদের আস্তানাসহ আরও অপহরণকারীদের ধরার জন্য গহীন পাহাড়ের সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন