মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারের শীর্ষ মানবপাচারকারী নুর হাকিম মাঝি আটক

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে একজন শীর্ষ মানব পাচারকারী পুলিশের হাতে আটক হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপের এই শীর্ষ মানবপাচারকারী একাধিক মামলার পলাতক আসামী। তার নাম নুর হাকিম প্রকাশ নুর হাকিম মাঝি। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মৃত গনু মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন খান জানান, শনিবার সকাল ১১ টায় থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দলের অভিযানে তিনি আটক হন। পুলিশ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী নুর হাকিম কে নিজ বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচারের একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য যে, গত কয়েক বছর আগে টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচার করা হয়। এতে নুর হাকিম মাঝি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাচারের সাথে জড়িত ছিল। ঐ সময় তার নেতৃত্বে শত শত লোক মালয়েশিয়া পাচার করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

শেয়ার করুন