২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

ফাইনালে আনসার ও পুলিশ

ওয়ালটন কাপ নারী বেসবল প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক:

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন কাপ নারী বেসবল প্রতিযোগিতা-২০২৩।’ চারটি দলের অংশগ্রহণে পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত।

উদ্বোধনী দিনেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। দিনের খেলায় বাংলাদেশ পুলিশ ১৬-০১ পয়েন্টে এসকেএসপিকে হারিয়ে ফাইনালে উঠে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ১৫-০৬ পয়েন্টে গুলনাজ ওয়ারিওর্সকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নারী বেসবল টুর্নামেন্ট কমিটির সদস্য মিসেস ইরাম আলী। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফসহ বিবিএসএ’র কর্মকর্তাগণ।

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, এসকেএসপি ও গুলনাজ ওয়ারিওর্স। দলগুলোকে নিয়ে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল। আগামী শনিবার সকাল ৮টায় ফাইনাল খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।