মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ঐতিহাসিক চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১১ ডিসেম্বর

শেয়ার করুন

received_1876166995936082
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক ৪৬তম চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল চুনতি সীরত ময়দানে আগামী ১১ ডিসেম্বর ২০১৬ ইং রোজ রবিবার বাদে জোহর থেকে আরম্ভ হতে যাচ্ছে। আশেকে রাসুল (সঃ) অলিকুল শিরোমনি প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত উক্ত মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি। মাহফিলে কোরআন ও হাদীসের আলোকের দেশের প্রখ্যাত আলেমেদ্বীনগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এ ব্যাপারে ২ ডিসেম্বর বেলা ৩টায় রোজ শুক্রবার চুনতিস্থ শাহ মঞ্জিলে লোহাগাড়ার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হাফিজুল হক নিজামী। মাহফিল পরিচালনা কমিটির সদস্য জাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাহফিল পরিচালনা কমিটির সদস্য মছিহুল আযম খান ছিদ্দিকি, কাজী আরিফুল ইসলাম, কশষাফুল হক শেহজাদ, প্রবীন আ’লীগ নেতা ইসলাম খান, কমরুল হোদা, কফিল উদ্দিন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, আব্দুল ওয়াহেদ সোহের প্রমুখ। মতবিনিময় সভায় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার বলেন, গতবারে ৪৫ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলে ১ কোটি ৫৪ লক্ষ ব্যয় করা হয়েছিল। এবারের ৪৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলে বাজেট রাখা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা। ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ইতিমধ্যে সব ধরনের সম্পন্ন করা হয়েছে । মাহফিল সুষ্টভাবে পরিচালনা করার জন্য প্রতিদিন ১৭ টি ইউনিট কাজ করবে এবং প্রতিদিন ১৫ হাজার আপ্যায়ন ও শেষ দিনে ১ লক্ষ মানুষের আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানিয়েছেন।

শেয়ার করুন