মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

এম.বি.এ ইটভাটার পক্ষ থেকে খুনিয়া পালংয়ে ১৫০ পরিবারের মধ্যে ত্রান বিতরন

শেয়ার করুন

পারভেজ হোসেন নোওসাদ ; বিশেষ প্রতিনিধি

করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। কষ্টে আছে সাধারণ মানুষ । এরই মধ্যে চলছে মাহে রমজানে সিয়াম সাধনা। বিভিন্ন দোকানের পাশাপাশি খাবারের দোকানগুলো ও বন্ধ। বিভিন্ন কারণে রাত বিরাতে বাইরে থাকা অসহায় মানুষদের খাবার নিয়ে দূর্ভোগের শেষ নেই।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খুনিয়া পালং ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে চাউল, ছোলা সহ খাদ্য সামগ্রী বিতরন করা হয় তুলাবাগান (MBA) ইটভাটার পক্ষ থেকে। ১৪মে বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ এবং MBA ইটভাটার স্বত্তাধিকারী ফতেখাঁরকুলের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম ভুট্রো। আরো উপস্থিত ছিলেন পরিচালক আবছার কোম্পানী, স্হানীয় ছৈয়দ আহমদ,হাফেজ উল্লাহ,জাকির হোসেন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ইটভাটার মালিকরা জানায় অসহায় ও শ্রমজীবী মানুষের উপর তাদের হক রয়েছে। তারা আরো জানায় সাধারণ মানুষের সেবা করতে তারা সব সময় প্রস্তুত এবং সবাইকে তাদের মত মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।
চেয়ারম্যান তাদের ধন্যবাদ দিয়ে বলেন ইটভাটার মালিকরা তাদের সামাজিক দায়িত্ব পালন করতেছেন। সব ইটভাটার মালিকদের (MBA) ইটভাটার মালিকের ন্যায় দানশীল ও সমাজ সেবক হতে বলেন এবং বিত্তবানদের নিম্নবিত্তদের সহযোগিতায় এগিয়ে আসতে বলেন।

শেয়ার করুন