মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

এমপি লিটন হত্যা : ৬ আসামি ৭ দিনের রিমান্ডে

শেয়ার করুন

গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছয় আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার বিকেলে ছয়জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক আজ রবিবার শুনানির দিন ধার্য করেন। কোর্টের ইন্সপেক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ছয় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামিদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন