মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয়ের ভুল বুঝাবুঝির অবসান

শেয়ার করুন

 

উখিয়া-টেকনাফের আওয়ামীলীগের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়ের ভেতর বিরাজমান ভুল বুঝাবুঝি অবশেষে অবসান হয়েছে। সোমবার রাত ৯টায় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদ মুজিবুর রহমান চেয়ারম্যান ও সংসদ আশেকউল্লাহ রফিক মধ্যস্থতায় ভুল বুঝাবুঝির অবসান হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়ের সাথে এমপি বদির দীর্ঘদিন ধরে মনো মালিন্য ও ভুল বাঝাবুঝি চলে আসছিলো। এমপি বদিকে নিয়ে ছাত্রলীগ সভাপতির জয়ের ফেইসবুকে কিছু স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গনমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলো। তবে এই ঘটনা নিয়ে এমপি বদি বার বার নিজেকে নির্দোষ দাবি করে আসছিলো।
জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে জেলার শীর্ষ নেতাদের উপস্থিতে এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। এই সময় এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয় একে অপরকে জড়িয়ে ধরেন। তারা দুজনই জেলা এক সাথে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুল হক মুকুল, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের আজাদ, পৌর আওয়ামীলীগ নেতা এবি সিদ্দিকি খোকন, ইমরুল কায়েস, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আজাদ বাবু, মারুফ হোসেন, মইন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন