২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

এমপি জাফরের সুপারিশে আরো ৩৯ জন পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার ২১ লক্ষ টাকা

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর সুপারিশ ও প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত আরো ৩৯ জন নারী-পুরুষ পেয়েছেন ২১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দূরারোগে আক্রান্তদের বিপরীতে বরাদ্দকৃত এই চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তাস্তর করা হয় শুক্রবার (১৪ এপ্রিল) রাতে। এ সময় উপকারভোগী ও তাদের অভিভাবকদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক এমপি জাফর আলম নিজেই প্রাপ্তিস্বীকারমূলে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেলসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর একান্ত প্রচেষ্টায় চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় সাড়ে ছয় শতাধিক বিপন্ন রোগী, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় ৬ কোটি টাকার অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরো ৩৯ জন বিপন্ন রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।