মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

এমপি জাফরের সুপারিশে আরো ২১ রোগীকে প্রধানমন্ত্রীর ২৮ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

শেয়ার করুন


বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর বিশেষ সুপারিশের পরিপ্রেক্ষিতে আবারো ২১ জন রোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পেয়েছেন চিকিৎসা সহায়তা। এবার এসব রোগীকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন অংকের ২৮ লক্ষ টাকার চেক।
রবিবার (০৬ নভেম্বর) সকালে এমপির বাসভবনে উপকারভোগী এসব রোগী ও স্বজনদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান হিসেবে চিকিৎসা সহায়তার চেক।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নিজেই বাড়িতে এই চেক হস্তান্তর করেন রোগী ও স্বজনদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম, এমপির পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরীসহ উপকারভোগী রোগী ও তাদের স্বজনেরা।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- জাফর আলম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর বিশেষ সুপারিশে গত চারবছরে নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক অসুস্থ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মতো চিকিৎসা সহায়তা পেয়েছেন। সর্বোচ্চ ১০ লক্ষ, ৫ লক্ষ থেকে শুরু করে বিভিন্ন অংকের এই চিকিৎসা সহায়তা পেয়ে অনেকেই সুস্থ হয়ে জীবন-যাপন করছেন।

শেয়ার করুন